শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
বল টেম্পারিং নিয়ে মন্তব্যের জন্য ব্যানক্রফটকে বাদ দেওয়া হয়নি: বেইলি ● গাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলো ● উচ্চশিক্ষাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ● আফগানিস্তানে স্কুলের পাশের বাড়িতে ডিনামাইট বিস্ফোরণ, অন্তত ৬ শিক্ষার্থী নিহত ● এনএসআইয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর ● টানা তিন দফায় বেড়ে সোনার ভরি ফের ২ লাখ টাকা ছাড়াল, ২২ ক্যারেট ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা ● ফেনীতে মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, পাঁচ মোটরসাইকেলে আগুন

এনএসআইয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক  |  ২৮ নভেম্বর ২০২৬  |  জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই) ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত হয়েছে।

আবেদন শুরু হবে আগামী ৩ ডিসেম্বর রাত ৮টায়, চলবে ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ndr.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে; ফি জমা দেওয়ার শেষ সময় ২৬ ডিসেম্বর রাত ৮টা।

সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ফিল্ড স্টাফ পদে—২৮৮ জন। এ ছাড়া সহকারী পরিচালক ১৫৮ জন, ফিল্ড অফিসার ৯৩ জন, অফিস সহায়ক ৭৬ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫৪ জন, ওয়্যারলেস অপারেটর ২৩ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২০ জন, গাড়িচালক ১২ জন, অ্যাকাউন্ট্যান্ট কাম-ক্যাশিয়ার ৭ জন, কম্পিউটার অপারেটর ৪ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ৩ জন, ফটোগ্রাফার ২ জন, ডেসপ্যাচ রাইডার ২ জন এবং টেলিফোন ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, কম্পিউটার টেকনিশিয়ান ও ডার্করুম অ্যাসিস্ট্যান্ট পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম থেকে ২০তম গ্রেডে বেতন পাবেন। সহকারী পরিচালক পদে বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা; এ পদে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সবচেয়ে নিচের অফিস সহায়ক পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।

২০২৬ সালের ১ নভেম্বর তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: কৃষি তথ্য সার্ভিসে সরকারি চাকরি, ৬ পদে নেবে ১৫ জন, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত