শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
বল টেম্পারিং নিয়ে মন্তব্যের জন্য ব্যানক্রফটকে বাদ দেওয়া হয়নি: বেইলি ● গাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলো ● উচ্চশিক্ষাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ● আফগানিস্তানে স্কুলের পাশের বাড়িতে ডিনামাইট বিস্ফোরণ, অন্তত ৬ শিক্ষার্থী নিহত ● এনএসআইয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর ● টানা তিন দফায় বেড়ে সোনার ভরি ফের ২ লাখ টাকা ছাড়াল, ২২ ক্যারেট ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা ● ফেনীতে মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, পাঁচ মোটরসাইকেলে আগুন

বল টেম্পারিং নিয়ে মন্তব্যের জন্য ব্যানক্রফটকে বাদ দেওয়া হয়নি: বেইলি

নিজস্ব প্রতিবেদক  |  ২৮ নভেম্বর ২০২৬  |  খেলাধুলা

২০২১ সালে বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে করা মন্তব্য ক্যামেরন ব্যানক্রফটের টেস্ট দলে জায়গা না পাওয়ার পেছনে কখনোই কোনো ভূমিকা রাখেনি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। শনিবার (২৮ নভেম্বর) তিনি বলেন, এ কথা তিনি নিজে একাধিকবার ব্যানক্রফটকে জানিয়েছেন।

চলতি মাসের শুরুতে প্রায় চার হাজার শব্দের এক বিবৃতিতে ব্যানক্রফট প্রশ্ন তোলেন, ২০১৮ সালের কেপটাউন কেলেঙ্কারি নিয়ে তাঁর মন্তব্যের পর থেকে অমীমাংসিত টানাপোড়েনই কি তাঁর টেস্ট ক্যারিয়ার থামিয়ে দিয়েছে। ২০২১ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বোলাররা স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন—এটা ‘স্বতঃসিদ্ধ’। এরপর প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতিতে এ বিষয়ে কিছু জানার কথা অস্বীকার করেন।

বেইলি বলেন, ‘এই ভাবনা যখনই তাঁর মনে এসেছে, আমি বহুবার ক্যামকে তা পরিষ্কার করে বলেছি। আমাদের দিক থেকে এটা কখনোই আলোচনার বিষয় ছিল না।’ পারফরম্যান্স ছাড়া অন্য কোনো কারণে ব্যানক্রফটকে বিবেচনার বাইরে রাখা হয়েছে—এমন ধারণাও নাকচ করেন তিনি।

২০১৮ সালে নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৯ সালের অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরলেও দুই ম্যাচ পরই বাদ পড়েন ব্যানক্রফট। এরপর ঘরোয়া শেফিল্ড শিল্ডে গত ছয় বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরি করলেও ১০ টেস্ট খেলা এই ওপেনারের আর জাতীয় দলে ডাক আসেনি। সম্প্রতি উসমান খাজার আত্মজীবনীতে পুরো দলই টেম্পারিংয়ের পরিকল্পনা জানত বলে দাবি ওঠায় বিতর্কটি আবার সামনে এসেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত পুনরায় খোলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

আরও পড়ুন: ওভারটনের পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজে ২-১-এ এগিয়ে ইংল্যান্ড