শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
বল টেম্পারিং নিয়ে মন্তব্যের জন্য ব্যানক্রফটকে বাদ দেওয়া হয়নি: বেইলি ● গাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলো ● উচ্চশিক্ষাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ● আফগানিস্তানে স্কুলের পাশের বাড়িতে ডিনামাইট বিস্ফোরণ, অন্তত ৬ শিক্ষার্থী নিহত ● এনএসআইয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর ● টানা তিন দফায় বেড়ে সোনার ভরি ফের ২ লাখ টাকা ছাড়াল, ২২ ক্যারেট ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা ● ফেনীতে মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, পাঁচ মোটরসাইকেলে আগুন

আফগানিস্তানে স্কুলের পাশের বাড়িতে ডিনামাইট বিস্ফোরণ, অন্তত ৬ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক  |  ২৮ নভেম্বর ২০২৬  |  আন্তর্জাতিক

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৭ জন। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রদেশের রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় এ ঘটনা ঘটে।

কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল-জাজিরাকে জানান, হতাহতের এই সংখ্যা প্রাথমিক; আরও তথ্য এলে সংখ্যা বদলাতে পারে। পরে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত ও ৯৯ জন পর্যন্ত আহত হয়েছে।

প্রদেশের তথ্য ও সংস্কৃতি পরিচালক মাওলাওয়ি সামিউল হক জানান, মাধ্যমিক স্কুলটির পাশের বাড়িটি খনি কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছিল; সেখানে ডিনামাইট মজুত রাখা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ হিসেবে অবহেলা ও অসতর্কতার প্রমাণ মিলেছে।

বিস্ফোরণের পর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: কানাডার সুপ্রিম কোর্টে বহাল কুইবেকের ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা