বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
‘ভালো বোলিং করিনি আমরা’ — সেঞ্চুরিয়নে পেস আক্রমণের ব্যর্থতা মেনে নিলেন শরিফুল ● ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তাপ্রধান নাইম আবু নাহল নিহত ● স্বর্ণদ্বীপে দিনভর মহড়া দেখে সন্ধ্যায় সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী ● বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ● অভিভাবকত্বের প্রশ্নে শিশুর কল্যাণই হোক শেষ কথা ● গেইলের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস প্রিয়াংশের, ৬৮ বলে ১৮১ ● স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকার বলছে প্রত্যর্পণ ছাড়া পথ নেই

কৃষি তথ্য সার্ভিসে সরকারি চাকরি, ৬ পদে নেবে ১৫ জন, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক  |  ২৩ নভেম্বর ২০২৬  |  জাতীয়

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সার্ভিস (এআইএস) রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয়টি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। রাজধানীর খামারবাড়িতে অবস্থিত এই প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন চলছে অনলাইনে।

পদগুলো হলো: সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ ১ জন (গ্রেড ১৪), অডিও ভিস্যুয়েল ইউনিট অপারেটর ৪ জন (গ্রেড ১৪), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ জন (গ্রেড ১৬), অফসেট প্রিন্টার ১ জন (গ্রেড ১৬), ক্যালিগ্রাফিস্ট ১ জন (গ্রেড ১৬) এবং অফিস সহায়ক ৪ জন (গ্রেড ২০)।

শিক্ষাগত যোগ্যতা পদভেদে অষ্টম শ্রেণি, এসএসসি ও এইচএসসি পাস। তবে সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ ও অডিও ভিস্যুয়েল ইউনিট অপারেটর পদে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ বা সনদসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের সব জেলার প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে টেলিটকের ওয়েবসাইট ais.teletalk.com.bd-তে। আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর, শেষ সময় আগামী ৩ ডিসেম্বর বিকেল ৫টা। আবেদন ফি ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা; অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদে ফি ৫৬ টাকা। ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে। সরাসরি বা ডাকযোগে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তির বিস্তারিত (স্মারক নং ১২.০৫.০০০০.০১২.১৪.০০০৩.২৬-৫৯৬, তারিখ ২৯ অক্টোবর ২০২৬) কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট ais.gov.bd-তে পাওয়া যাবে।

আরও পড়ুন: ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের, বিজ্ঞপ্তি ডিসেম্বরে