বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
আনতালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু ● ২২৬ কোটি টাকার ঋণে আইনি নোটিশ পেলেন অনন্ত জলিল ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● টেকনাফে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭ জিম্মি ● ‘মরতে হলে দেশের মাটিতেই মরব’ — ডিসেম্বরে ফেরার ঘোষণা শেখ হাসিনার ● ট্রাম্পের ওপর বাজি ধরে হারলেন নেতানিয়াহুও ● ডিসেম্বর থেকে নতুন বেতনকাঠামো: মজুরি বোর্ডের সিদ্ধান্ত, পঞ্চম দিনেও শ্রমিক বিক্ষোভ ● ‘এআই না বানালেই হয়তো ভালো হতো’ — সতর্কবার্তা এআইয়ের গডফাদার হিন্টনের

আনতালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক  |  ১০ নভেম্বর ২০২৬  |  জাতীয়

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবারই আনতালিয়া পৌঁছান প্রধানমন্ত্রী; সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার থেকে শুরু হওয়া সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনের আগের সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হলো। প্রধানমন্ত্রী ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন এবং ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।

সফরের আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছিল, এরদোয়ানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। সম্মেলনের ফাঁকে আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে।