শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
ই-রিকশা নিবন্ধনে নতুন ফি: দুই আসনে ৮ হাজার, চার আসনে ১০ হাজার টাকা ● ডলারের দাম আবার ঊর্ধ্বমুখী, বাজারে ১২ কোটি ডলারের বেশি ছাড়ল বাংলাদেশ ব্যাংক ● নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে পাঁচ গুণ: জাতিসংঘ ● আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান, থমকে গেল শত শত রোগীর দৃষ্টি ফেরার আশা ● টোকিও বৈঠকে ৬৩০ কোটি ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা, সৃষ্টি হতে পারে ২ লাখ কর্মসংস্থান ● ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর প্রভাব খাটাতে ভারতের দ্বারস্থ পোল্যান্ড ● মানুষের কাছে হাত পেতে ছেলেকে বাঁচিয়েছি, সেই ছেলে এখন ফোনও ধরে না: হাফেজ তাশরীফের বাবা ● ভারতে যাওয়ার পথ বন্ধ, শেরপুর সীমান্তে আটকা ১৩৫ বন্য হাতি

ই-রিকশা নিবন্ধনে নতুন ফি: দুই আসনে ৮ হাজার, চার আসনে ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ অক্টোবর ২০২৬  |  জাতীয়

সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে ই-রিকশা নিবন্ধনের ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশা নিবন্ধনে এককালীন ফি লাগবে ৮ হাজার টাকা, আর চার যাত্রী ধারণক্ষমতার ক্ষেত্রে ১০ হাজার টাকা। নিবন্ধন নবায়নে বছরে দিতে হবে যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে এবং দেশের সব সিটি করপোরেশন এলাকার ই-রিকশার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিধিমালায় ই-রিকশার ফিটনেস সার্টিফিকেটের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। নিবন্ধনের পর সংশ্লিষ্ট সিটি করপোরেশন বিনা মূল্যে কিউআর কোডযুক্ত নম্বর প্লেট ও বিস্তারিত তথ্যসংবলিত ব্লু-বুক দেবে; ব্লু-বুকে চার্জিং স্টেশন বা গ্যারেজের তথ্যও থাকতে হবে। নিবন্ধন ও নবায়ন ফির অর্থ যাবে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের রাজস্ব আয়ে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না।

নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, ফি জমার রসিদ ও ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হলে কর্তৃপক্ষ ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেবে; আবেদন নামঞ্জুর হলে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে হবে।

এ ছাড়া একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।