শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
ই-রিকশা নিবন্ধনে নতুন ফি: দুই আসনে ৮ হাজার, চার আসনে ১০ হাজার টাকা ● ডলারের দাম আবার ঊর্ধ্বমুখী, বাজারে ১২ কোটি ডলারের বেশি ছাড়ল বাংলাদেশ ব্যাংক ● নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে পাঁচ গুণ: জাতিসংঘ ● আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল তালেবান, থমকে গেল শত শত রোগীর দৃষ্টি ফেরার আশা ● টোকিও বৈঠকে ৬৩০ কোটি ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা, সৃষ্টি হতে পারে ২ লাখ কর্মসংস্থান ● ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর প্রভাব খাটাতে ভারতের দ্বারস্থ পোল্যান্ড ● মানুষের কাছে হাত পেতে ছেলেকে বাঁচিয়েছি, সেই ছেলে এখন ফোনও ধরে না: হাফেজ তাশরীফের বাবা ● ভারতে যাওয়ার পথ বন্ধ, শেরপুর সীমান্তে আটকা ১৩৫ বন্য হাতি

ডলারের দাম আবার ঊর্ধ্বমুখী, বাজারে ১২ কোটি ডলারের বেশি ছাড়ল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ অক্টোবর ২০২৬  |  অর্থ ও বাণিজ্য

ব্যাংক ও খোলা বাজার—দুই জায়গাতেই আবার বাড়ছে ডলারের দাম। ঊর্ধ্বমুখী এই দাম সামাল দিতে রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক মাসের ব্যবধানে ব্যাংকগুলোতে ডলারের গড় দাম বেড়েছে প্রায় ১ টাকা। আর খোলা বাজারে একই সময়ে দাম বেড়েছে ২ টাকা।

জানা গেছে, এবার প্রতি ডলার ১২৪ টাকা থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে ব্যাংকগুলোকে এই ডলার সরবরাহ করা হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে ডলার বিক্রি করেছিল। অর্থাৎ নয় দিনের ব্যবধানেই কেন্দ্রীয় ব্যাংকের বিক্রয় দর বেড়েছে ডলারপ্রতি অন্তত ৩৫ পয়সা।