বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
‘সরি অমি ভাই’ বলে কাঁদলেন আরিফিন, শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ● ২০২৭ ব্লাস্টে আবার সমারসেটে ফিরছেন ড্যানিয়েল স্যামস ● সিঙ্গাপুরের বিপক্ষে সহজ ম্যাচ হবে না, বাটলারের কৌশলেই এগোবেন নারী দলের নতুন কোচ এরিক মেয়ার ● সমুদ্রপথে ইতালি পৌঁছানোর দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভৈরবের তরুণ জুনাইদের ● জাপোরিঝিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৫, কিয়েভে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ● কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরাও, নিবন্ধন ৬ ডিসেম্বর পর্যন্ত ● এক দিন কমার পর ফের বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা ● ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক  |  ২৫ নভেম্বর ২০২৬  |  বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে জাতি তার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ করে, সেই জাতিই সবচেয়ে বেশি উন্নত। দেশের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ভাঙ্গা মহিলা কলেজ সরকারীকরণের প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. মাহফুজুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. আফতাব উদ্দিন মিয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোক্তার হোসেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী সাবিহা আক্তার, জায়েবা জাহিদ তিতলি, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অজয় কুমার দাস, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. এনায়েত হোসেনসহ অতিথিরা। শেষ পর্যায়ে প্রভাষক অজয় দাস কলেজের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। পরে বিকেলে জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

আরও পড়ুন: ভাঙ্গায় বসতঘরে আগুনে পুড়ে প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, ছেলে আটক