শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
‘সরি অমি ভাই’ বলে কাঁদলেন আরিফিন, শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ● ২০২৭ ব্লাস্টে আবার সমারসেটে ফিরছেন ড্যানিয়েল স্যামস ● সিঙ্গাপুরের বিপক্ষে সহজ ম্যাচ হবে না, বাটলারের কৌশলেই এগোবেন নারী দলের নতুন কোচ এরিক মেয়ার ● সমুদ্রপথে ইতালি পৌঁছানোর দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভৈরবের তরুণ জুনাইদের ● জাপোরিঝিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৫, কিয়েভে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ● কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরাও, নিবন্ধন ৬ ডিসেম্বর পর্যন্ত ● এক দিন কমার পর ফের বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা ● ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

এক দিন কমার পর ফের বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ নভেম্বর ২০২৬  |  অর্থ ও বাণিজ্য

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা। হলমার্ক করা ২২ ক্যারেট সোনা প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৬ হাজার ৯৬৫ টাকায়।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে; ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।

আরও পড়ুন: দুদিনে ৪ হাজার ৭২৪ টাকা বেড়ে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা