সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ | সময়: --:--:--
সত্য ও তথ্যের মেলবন্ধনtodaybd24.com
শিরোনাম
‘নোংরা রাজনীতি’ খেলা থেকে দূরে রাখতে চান ভারত-পাকিস্তান ক্রিকেটভক্তরা ● জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’-এ পারিশ্রমিক নেননি মান্না ● ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে এসএসএফ ● খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বহুমুখী উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ● সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন হামলায় বেঙ্গাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবে গেল ● ফরিদপুরে কৃষক দল নেতা হত্যার ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা ● প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচক দেখছে এনসিপি, তবে চায় ভিত্তিসহ ঐক্য ● চাকরি খুঁজছেন? আবেদন থেকে সাক্ষাৎকার পর্যন্ত মাথায় রাখুন ১০ বিষয়

ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে এসএসএফ

নিজস্ব প্রতিবেদক  |  ২৩ নভেম্বর ২০২৬  |  জাতীয়

আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সফরকালে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ দেওয়া ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দা’তো সেরি আনোয়ার ইব্রাহিমকে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ঘোষণাটি অবিলম্বে কার্যকর হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন